ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৪ জন। এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৮। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২জন, গাংনী উপজেলায় ১জন, মুজিবনগর উপজেলার ১ জন। গতকাল সোমবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল এর মধ্যে আরো ১৪ জনের রিপোর্ট এসেছে যার ৪টি পজিটিভ ও বাকি ১০ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদর ২ টি, গাংনী উপজেলায় ১টি এবং মুজিবনগর উপজেলায় ১টি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ৮৭ জনের মধ্যে ১০৮ টি পজেটিভ। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৬ জন।
