স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-14 ইং
স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনের জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদার ডুগডুগি পশুর হাটে সরকারি আইন অমান্য করে প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার ডুগডুগি পশুর হাটে সরকারি আইন ভঙ্গ করে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১০ জনকে ২ হাজার ৮ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মহিউদ্দিন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ডুগডুগি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার বৃহত্তম পশুর হাট বসে দামুড়হুদা উপজেলার ডুগডুগিতে। আর এই হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা সরকারি আইন ভঙ্গ করে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করে অবাধে চলাফেরা করার অপরাধে দোষী সাব্যস্ত করে ১৮৬০ এর ১৮৮ ধারায় কাদিপুরের শরিফুলকে ৩ শ টাকা, বগুড়ার তৌহিদুলের ৫ শ টাকা, খোরশেদপুরের নাসিরকে ৩ শ টাকা, জালশুকার মহিদুলের ২ শ টাকা, দিগড়ির আলী কদরের ৩ শ টাকা, ধান্যঘরার জমিরকে ১ শ টাকা, একই গ্রামের ফারুকে ১ শ টাকা, সুলতানপুরের জিল্লুর ২ শ টাকা, দেহাটির নাসিরকে ৩ শ টাকা ও চুয়াডাঙ্গা কোর্ট পাড়ার রবিউল ইসলামকে ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মহিউদ্দিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় করেন দামুড়হুদা মডেল থানার পুলিশ ও উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)