ডুগডুগি পশুর হাটে আসা মানুষের মধ্যে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-14 ইং
ডুগডুগি পশুর হাটে আসা মানুষের মধ্যে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা লেখা মাস্ক বিতরণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ডুগডুগি পশুর হাটে আসা মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করেন তিনি। জানা যায়, ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার বৃহত্তম পশুর হাট বসে দামুড়হুদা উপজেলার ডুগডুগি নামক স্থানে। এই হাটে বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা যেমন গরু বিক্রয়ের জন্য নিয়ে আসেন, তেমনি বিভিন্ন জেলার ক্রেতা ও বিক্রেতা উপস্থিতিতে হাট সমগম হয়। অনেকেই সামর্থ্য থাকলেও মাস্ক ব্যবহার করতে অবহেলা করেস। তাই সরকারি নির্দেশ মোতাবেক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন মাস্ক ব্যবহার না করা ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা লেখা মাস্ক বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)