দর্শনায় নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৪

আপলোড তারিখঃ 2020-07-14 ইং
দর্শনায় নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৪ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নের্তৃত্বে গতকাল সোমবার বেলা সোয়া তিনটার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, এএসআই মারুফুল ইসলাম ও এএসআই কুদ্দুস ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর প্রতিবন্ধী স্কুলের সামনে পাঁকা সড়কের ওপর। এ সময় এক মাদক চোরাকারবারির গতিরোধ করার চেষ্টা করলে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ মাদক চোরাকারবারির পিছু ধাওয়া করে তাঁর নিকট থাকা একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধারসহ দর্শনা রামনগর গ্রামের নুর মোহাম্মদের ছেলে তরিকুল ইসলামকে (২৮) আটক করে। এছাড়া বিকেল পৌনে ৪টার দিকে বেগমপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সোহান ও এএসআই মাহবুবুর রহমান ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া তামালতলা মুচিপাড়ায়। এ সময় উক্ত পাড়া থেকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করেন দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতাল পাড়ার আশরাফুল ইসলামের ছেলে পিণ্টু (২১) ও আকন্দবাড়িয়া তামালতলা মুচিপাড়ার লুৎফর রহমানের স্ত্রী হাজেরা খাতুনকে। এদিকে, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, সাইফুল, মাহামুদুল, শরিফুল ও এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝের পাড়ার আবুল কাশেমের ছেলে জিন্নার বাড়িতে। এ সময় বাড়ির উঠান হতে একটি ব্যাগের মধ্যে থাকা ১ কেজি গাঁজাসহ আলোচিত মাদক ব্যবসায়ী জিন্নাকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দর্শনা থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)