ডাকবাংলা ও ত্রিমহোনীর চারটি দোকান চুরি!

আপলোড তারিখঃ 2020-07-14 ইং
ডাকবাংলা ও ত্রিমহোনীর চারটি দোকান চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারসহ উত্তর নারায়ণপুর ত্রিমোহনীতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, রোববার দিবাগত রাতে উত্তর নারায়ণপুর ত্রিমোহনী বাজারের চারটি দোকানের শার্টার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুটি মুদিখানা দোকান, একটি গার্মেন্টস ও একটি ঢেউটিনের দোকানে এ চুরির ঘটনা ঘটে। চারটি দোকানের মধ্যে উত্তর নারায়ণপুর ত্রিমোহনীর মোল্লা স্টোর থেকে নগদ দেড় লাখ টাকা, প্রায় ৪০ হাজার টাকার বিভিন্ন মোড়কের সিগারেটসহ ৩ হাজার টাকার কোমল পানি। এদিকে, ডাকবাংলা বাজারের নবি উদ্দিন স্টোর থেকে নগদ ৪ হাজার ও বিভিন্ন মোড়কের প্রায় ১০ হাজার টাকার সিগারেট চুরি হয়েছে। খবর পেয়ে গতকাল সোমবার সকালে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এএসআই মাখোন ঘটনাস্থলে ছুটে যান। চুরি হওয়া এক দোকানের মালিক সাজ্জাদ হোসেন জানান, ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সক্রিয়। কিন্তু পাহারাদার যারা আছেন, তারা একেবারে নিষ্ক্রিয়। সুতরাং বর্তমানে যেসব পাহারাদার আছেন, তাঁদের বাদ দিয়ে নতুন করে পাহারাদার নিয়োগ দিলে হয়ত এই চুরির ঘটনা ঘটতা না। এ বিষয়ে ডাকবাংলা দোকান মালিক সমিতির সদস্য ও বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক রিণ্টু মিয়া জানান, ‘আমি প্রতিমাসে ১৪০ টাকা করে মাসোহারা দিই। তারপরও কয়েকদিন পরপরই বাজারের কোনো না কোনো দোকান চুরি হয়। চুরি হওয়া দোকানের পাশের দোকানেই বসে থাকেন নাইট গার্ড। বাজারে নাইটগার্ড থাকতেও কীভাবে বারবার খেশারত গুনতে হয় নিরীহ দোকান মালিকদের।’ এ সব নাইটগার্ডকে বাদ দিয়ে নতুন করে নাইটগার্ড নেওয়ার আহ্বান তাঁর। এ বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল বলেন, ডাকবাংলা বাজারের নবি উদ্দিন স্টোরের নবির দোকান থেকে নগদ ৪ হাজার টাকা ও ৫ হাজার টাকার সিগারেট চুরি হয়েছে। এই ৯ হাজার টাকা নাইটগার্ডদের কাছ থেকে নিয়ে তাঁকে দেওয়ার ব্যবস্থা করব এবং জরুরি ভিত্তিতে মিটিং ডেকে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উত্তর নারায়ণপুর ত্রিমোহনী চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভাণ্ডারী জানান, ‘আমরা খুব দ্রুত একটা মিটিং কল করব। কারণ আমাদের নৈশপ্রহরী কম। আলোচনা সাপেক্ষে নৈশপ্রহরী বৃদ্ধি করতে হবে। তাহলে এ ধরনের সমস্যায় কাউকে পড়তে হবে না।’ ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান জানান, ‘দোকানে চুরির বিষয়টি দুঃখজনক। চোরচক্র যারাই হোক না কেন, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)