ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা এনজিও সমিতির নেতৃবৃন্দ মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসকের কক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে জেলা এনজিও সমিতির সাধারণ সম্পাদক আবু জাফরসহ এনজিও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
