ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অনলাইন শপের (বাজার পাঠান ডট কম) উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে বাজার পাঠান ডটকম অনলাইন শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিবুল হক দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বাজার পাঠান ডটকমে মাত্র ২৫ টাকা ডেলিভারি চার্জে ঘরে পৌঁছে দিবে চাল, ডাল, তেল, আটা পরিধেয় পোশাকসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা বাকি বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ফয়সাল আহম্মেদ, জুবায়ের আহম্মেদ সুজন, সাব্বির, হৃদয়, সুজন, জুয়েল, ইসমাইল, প্রান্তিক, অমিত, মুন্না প্রমুখ।
