মেহেরপুরে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-07-13 ইং
মেহেরপুরে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে করোনা পজিটিভ ১ শ ছাড়িয়েছে। এদিকে, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ জন। কোভিট-১৯ এ আক্রান্ত ৪ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২ জন, গাংনী উপজেলায় ১ জন, মুজিবনগর উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১০৪ জন। গত শনিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরও ১৯ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ৪টি পজিটিভ ও বাকি ১৩ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদর ২ টি, গাংনী উপজেলায় ১টি এবং মুজিবনগর উপজেলায় ১টি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ৭৩ জনের মধ্যে ১০৪ টি পজেটিভ। এর মধ্যে ৬০ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৬ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)