ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের পৃথকস্থানে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৃথকস্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ী মুসলিম পাড়ার বাবুল হোসেনের স্ত্রী মাদক সম্রাজ্ঞী মোছা. শিপড়া (৬৫), চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ার মৃত আজিবার রহমানের ছেলে ফয়জুল ইসলাম (৩৫), চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মৃত মওলা বক্সের ছেলে বনি (৩০), সাতগাড়ীর মৃত হিমায়েত মীরের ছেলে মনিরুর ইসলাম মনি (৩৫) ও হকপাড়ার মুনসুর আলীর ছেলে হৃদয় হোসেন (২২)।
জানা যায়, গত ৯ জুলাই বাংলাদেশ পুলিশের আইজিপি বাংলাদেশের সব থানার ওসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিফিংয়ের আলোকে গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসের নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান সঙ্গীয় এসআই (নিঃ)/ একরামুল হোসাইন, এসআই(নিঃ)/ মুহিতুর রহমান, এসআই(নিঃ)/ ওহিদুল ইসলাম ও ফোর্সসহ চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচলনা করেন। এ অভিযানে বুজরুকগড়গড়ী মুসলিম পাড়ার বাবুল হোসেনের স্ত্রী মাদক সম্রাজ্ঞী মোছা. শিপড়া, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ার মৃত আজিবার রহমানের ছেলে ফয়জুল ইসলাম, চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মৃত মওলা বক্সের ছেলে বনি, সাতগাড়ীর মৃত হিমায়েত মীরের ছেলে মনিরুর ইসলাম মনি ও হকপাড়ার মুনসুর আলীর ছেলে হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত আসামি শিপরা বেগমের বিরুদ্ধে ইতোপূর্বে ১৬টি মামলা রয়েছে। যার প্রায় সবগুলো মামলা বিচারাধীন।
