করোনায় আশা এনজিওর রিজিওনাল ম্যানেজারের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-13 ইং
করোনায় আশা এনজিওর রিজিওনাল ম্যানেজারের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: করোনায় আক্রান্ত হয়ে বেসরকারি সংস্থা আশার শৈলকুপা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুর রউফ (৫৫) মারা গেছেন। গতকাল রোববার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের ইয়াসিন বিশ্বাসের ছেলে। পরিবার-পরিজন নিয়ে তিনি ঝিনাইদহ শহরের চানমারী পাড়ায় বসবাস করতেন। মৃত্যুর আগে তিনি যেমন কোনো চিকিৎসা পাননি, তেমনি লাশ বহনের জন্যও রোববার বিকেলে কেউ যানবাহন ভাড়া দেননি বলে স্বজনেরা অভিযোগ করেছেন। খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জিপ গাড়ি দিয়ে লাশ পরিবহনের ব্যবস্থা করা হয় বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। নিহতর শ্যালক মিনহাজ উদ্দীন জানান, তাঁর দুলাভাই ৫-৬ দিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে যান ঝিনাইদহ সদর হাসপাতালে। কিন্তু সুস্থ বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর আব্দুর রউফ জ্বরে আক্রান্ত হলে কর্তৃপক্ষ নমুনা গ্রহণ করে। তিন দিন আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। শ্যালক মিনহাজ উদ্দীনের ভাষ্যমতে, তাঁর দুলাভাইয়ের অবস্থা অবনতি হতে থাকলে হাসপাতালে কোনো সিট নেই বলে জানানো হয়। রোববার দুপুরে পরিস্থিতি আরও খারাপ হলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে বাড়িতেই মৃত্যুবরণ করেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ জানান, বিকেলেই আব্দুর রউফের মৃতদেহ ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলা প্রশসনের তত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি আব্দুর রউফের জানাজা পড়িয়ে পৌর গোরস্থানে দাফন করে। এ নিয়ে তাঁর দপ্তর ২৪ জনের লাশ দাফন করল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)