হলিধানী ইউনিয়ন পরিষদের বিদায়ী ও নবাগত সচিবের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-07-13 ইং
হলিধানী ইউনিয়ন পরিষদের বিদায়ী ও নবাগত সচিবের সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদের সচিবের বিদায় ও নবাগত সচিবের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় সদর হলিধানী ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী সচিব শহিদুল ইসলাম নবাগত সচিব মো. শওকত আলীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজ মাস্টার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ মিয়া, যুবলীগ নেতা লাল্টু, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পরিচালক জহুরুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য আবুল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)