বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2020-07-13 ইং
বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা থানার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। একইদিন বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩০ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে সিভিল সোসের্র সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সওদাবাড়ী গ্রামের মাঠ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৮ শ টাকা মাত্র। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সদাবাড়ী গ্রামের মাঠ থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)