পানির নিচে শত বিঘা জমির ধান!

আপলোড তারিখঃ 2020-07-13 ইং
পানির নিচে শত বিঘা জমির ধান! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার তিতুদহে চিত্রা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে চিত্রা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করছে কিছু অসাধু লোকজন। যার ফলে পানি সঠিকভাবে নিষ্কাশনে বাঁধা পেয়ে কয়েকটি গ্রামের ধানের জমিগুলো পানিতেই ডুবে আছে। গত দুদিনের বৃষ্টিতে তিতুদহ ইউনিয়নের গহেরপুর, গোবরগাড়া, বিত্তিরদাড়ি, তিতুদহের শত বিঘারও বেশি ধান পানির নিচে তলিয়ে আছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকটি গ্রামের বর্ষার পানি বের হওয়ার একটায় খাল রয়েছে। আর এই খালের পানি সব চিত্রা নদীতে আসে। গত কয়েক মাস আগে চিত্রা নদীর মাঝখানে কয়েকটি মাছ ধরার বাঁধ তৈরি করেছে গ্রামে কিছু অসাধু লোক। এই বাঁধগুলো পলিথিন দিয়ে আটকে দেওয়ায় পানি বেরোতে পারছে না। যার ফলে মাঠের পানি, খাল দিয়ে আসতে পারছে না নদীতে। এতে বিত্তিরদাড়ি মাঠের শতবিঘা ধান তলিয়ে আছে পানির নিচে। এ বিষয়ে গহেরপুর গ্রামের ধানচাষি আরিফ হোসেন বলেন, ‘বর্তমানে মাঠে স্বল্পকালীন (সুটনাই) ধান রয়েছে আমারসহ অনেক কৃষকের। তবে নদীতে দেওয়া বাঁধের জন্য নিচু জমির ধানগুলো তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।’ এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাবাত উদ্দীন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি অবশ্যই দেখব এবং দ্রুত প্রতিকার করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)