ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মৃত শামসুল আলী ও আক্তার হোসেনের দাফন সম্পন্ন করেছে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটি। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে গতকাল রোববার লাশ দুটি দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান জানান, ঝিনাইদহ শহরের আলী গার্মেন্টেসর মালিক ও চাকলাপাড়ার মসলেম শেখের ছেলে শামসুল করোনা উপসর্গ নিয়ে গত শনিবার মৃত্যুবরণ করেন। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে উপপরিচালক মো. আব্দুল হামিদ খানের সার্বিক তত্ত্বাবধানে ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্ব তাঁকে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এদিকে, ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা জোয়ার্দ্দার পাড়ার নাছিম মণ্ডলের ছেলে আক্তার হোসেন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি ঝিনাইদহ শহরের মুন্সি সুপার মার্কেটে দর্জির কাজ করতেন। তাঁর লাশ উপপরিচালক আব্দুল হামিদ খানের তত্ত্বাবধানে ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্ব রোববার সকালে খাজুরা গ্রামে দাফন করা হয়। এ নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এ পর্যন্ত ২৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন করল।
