ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার কোলা বাজারে অভিযান চালিয়ে পুরাতন ৬ হাজার শলাকা নাসির বিড়ি জব্দ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ সকল পুরাতন বিড়ি জব্দ করা হয়।
