ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে অভিযান চালিয়ে সোহাগ স্টোর, বাবু স্টোর ও মিজান স্টোর থেকে সিগারেটের প্রচার, বিজ্ঞাপন ও লিফলেট জব্দ এবং ভেজাল পেপসি ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চলাকালে সোহাগ স্টোর, বাবু স্টোর ও মিজান স্টোর থেকে সিগারেটের প্রচার, বিজ্ঞাপন ও লিফলেট জব্দ এবং ভেজাল পেপসি উদ্ধার করে সেগুলো ধ্বংস করা হয়।
