ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘দেশে প্রায় চার মাস ধরে আমাদের সবাইকে করোনার কারণে অস্বাভাবিক জীবন কাটাতে হচ্ছে। বাংলাদেশ শুধু নয়, বিশ্বের ২১৬টি দেশে করোনায় আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনহানী ঘটেছে। সমগ্র পৃথিবীজুড়ে আতঙ্ক বিরাজমান। বাংলাদেশেও মহামারি করোনায় প্রায় ১ লাখ ৮১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ২ হাজার ৩ শ মানুষ মৃত্যুবরণ করেছেন। আপনাদের কাছে অনুরোধ, সরকারি বিধি-নিষেধ মেনে চলুন, মুখে মাস্ক ব্যবহার করুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এ ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় সব কর্মীকে অন্তত ১টি করে গাছ লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। সামনে কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে বহু মানুষ গরু মোটাতাজাকরণ করেছেন। তাদের গরু যদি বিক্রয় না করতে পারে, তাহলে তারা চরম বিপর্যয়ের মুখে পড়বেন। এ জন্য চুয়াডাঙ্গার ডিসি অনলাইনের মাধ্যমে গরু বিক্রয়ের ব্যবস্থা করেছে। যেটা ভালো উদ্যোগ। এ ছাড়াও পশুহাট খোলা থাকলে আপনারা বিক্রয়ের সুবিধা পাবেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুক। সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মুছা ডা. অমল কুমার বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ সালাউদ্দিন, নুরুল ইসলাম দিপু, সোনা উল্লাহ, খন্দকার মজিবুল, মাহমুদ হাসান চঞ্চল, কামাল উদ্দিন, পরিমল কুমার ঘোষ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক, শাহিন রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু প্রমুখ।
