গাংনীতে মা ও শিশুসন্তান করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-07-12 ইং
গাংনীতে মা ও শিশুসন্তান করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রামে মা ও তাঁর এক মাস বয়সী শিশু করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার বিকেল পূর্ব ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলার ৪টি নমুনা পরীক্ষায় একই পরিবারের এ দুজন কোভিড-১৯ পজিটিভ বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গেল ৭ জুলাই গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের এক ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হন। তিনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি। আক্রান্ত অবস্থায় তিনি সপরিবারে সাহেবনগর গ্রামের শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে তাঁর সংস্পর্শে আসা পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এর মধ্যে ওই ব্যক্তির শিশুপুত্র আর স্ত্রী কোভিড-১৯ পজিটিভ। এদিকে, গতকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১০১ আর সুস্থ ৫২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)