চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-12 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি ও ডিঙ্গেদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে মুদিখানা, ফলের দোকান, মাছ বাজার, সবজিবাজার, হোটেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় ও মুল্যতালিকা প্রদর্শন না করা, ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)