ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নেতা কেদারগঞ্জ মালোপাড়ার শামিম আহমেদ সুমন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, ভাই-বোন, রাজনৈতিক সহচরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শামিম আহমেদ সুমন চুয়াডাঙ্গা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাড. মকবুল হোসেনের মেজ ছেলে।
জানা গেছে, গতকাল বেলা সোয়া তিনটার দিকে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ মালোপাড়ার নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ রোববার জোহরের নামাজের পর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে, তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতা-কর্মী শোক প্রকাশ করেছেন।
