মেহেরপুর মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-07-12 ইং
মেহেরপুর মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ইছাখালী গ্রামের জমসের আলীর ছেলে আলমগীর (২৪), ঝাঁঝাঁ গ্রামের মৃত চটু সরদারের ছেলে ইমরান (২৬) ও গোভীপুর গ্রামের ফেরদৌস আলীর ছেলে ইবনে আবু সুফিয়ান (২৪)। এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)