এমপি ছেলুন জোয়ার্দ্দারের বড় বোন ও আলী রেজা সজলের মায়ের ইন্তেকাল, আজ দাফন

আপলোড তারিখঃ 2020-07-12 ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারের বড় বোন ও আলী রেজা সজলের মায়ের ইন্তেকাল, আজ দাফন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বড় বোন এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী রেজা সজলের মা মোছা. রাবেয়া জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে চুয়াডাঙ্গা বড় বাজারপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তাঁর ৬ সন্তানের মধ্যে ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর বড় ছেলে দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করেন। আজ রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে জানাজা শেষে জান্নাতুল মাওলা করবস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে বলে মরহুমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)