শৈলকুপায় স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্বামীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-12 ইং
শৈলকুপায় স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্বামীর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সংসারের আর্থিক টানপড়েন নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলামের (৬৫) মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে পৌর এলাকার বালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজুদ্দি শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ও বালিডাঙা গ্রামের মৃত আইন মণ্ডলের জামাই। তিনি শ^শুরবাড়িতে ঘরজামাই ছিলেন। নিহতের বড় মেয়ে মেরিনা খাতুন জানান, মায়ের সঙ্গে পারিবারিক কলহ নিয়ে বাবার ঝগড়া হয়। এরই সূত্র ধরে আনুমানিক রাত ১২টার দিকে বাবা আগে বিষপান করেন। বাবার দেখাদেখি মাও অভিমান করে বিষপান করেন। পরে তাঁদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সাইফুল মৃত্যুবরণ করেন। অপর দিকে, স্ত্রী লাইলী বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান করার ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)