আলমডাঙ্গায় ফার্মেসি ও হোটেল মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
আলমডাঙ্গায় ফার্মেসি ও হোটেল মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ৫টি ফার্মেসি ও একটি হোটেলের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও ফিরোজ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আলমডাঙ্গা নিউ লাইফ ফার্মেসির বৈধ কাগজপত্র না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২ হাজার টাকা, দেশ ফার্মেসির মালিককে একই অপরাধে ২ হাজার টাকা, ঢাকা ফুডে নোংরা পরিবেশ খাবার তৈরি ও প্যাকেটের ওজনে গরমলি থাকায় ২ হাজার টাকা, আহম্মেদ ফার্মেসিতে অভিযান চালিয়ে বৈধ কাগজ না থাকায় ৫ হাজার টাকা, এরপর মন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)