শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন সদস্যকে অব্যাহতি

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন সদস্যকে অব্যাহতি ছবির ক্যাপশন:
জীবননগরের আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়ের ওপর স্বাগত ও সমাপনী বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ডা. মীর আনিসুজ্জামান আনিস ও কোষাধ্যক্ষ দাউদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা কবি আশরাফুন নাহার শোভা, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক দেওয়ান ইয়াছিন উল্লাহ, নির্বাহী সদস্য খাজির আহাম্মেদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যদের আলোচনায় উঠে আসে আন্দুলবাড়ীয়ায় হঠাৎ গজিয়ে ওঠা কথিত ফেসবুক ও অনলাইন মিডিয়ার নামধারী হলুদ সাংবাদিক এস এম নাসিম উদ্দীন সম্প্রতি ২০২০ সালের গত ৪ জুলাই আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনের নামে আপত্তিকর, অসম্মানজনক ও মনগড়া বক্তব্য লিখে নিজ ব্যবহৃত আইডি (ইঞ্জিনিয়ার নাসিম রেজা) থেকে ফেসবুকে পোস্ট করায় প্রেসক্লাবের সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মাসিক সাধারণ সভায় নির্ধারিত বিষয়ের আলোকে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের গঠনতন্ত্র, সংবিধান পরিপন্থী কাজে লিপ্ত থাকায় ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মুন্সী হাসিব উদ্দীন, হাসিবুল ইসলাম নিশান ও ইসমাইল হোসেন রোপনকে সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এ ছাড়াও ফজলুর রহমান খান ও আব্দুল্লাহ আল মামুন খানকে কারণ দর্শনানোর নোটিশ প্রেরণে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য সেলিম আকতার খান ওরফ মিণ্টু খান দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে গুরুতর অসুস্থ থাকায় তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)