কার্পাসডাঙ্গায় গাঁজাসহ পীরপুরকুল্লার ফারুক আটক

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
কার্পাসডাঙ্গায় গাঁজাসহ পীরপুরকুল্লার ফারুক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ফারুক (৩৪) নামের এক যুবক আটক হয়েছেন। আটক ফারুক উপজেলার পীরপুরকুল্লার ইউনুস আলীর ছেলে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, শুক্রবার দুপুরে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই মেজবাহুর রহমান ও এএসআই রওশন পীরপুরকুল্লার কালুর মোড়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ফারুকের কাছে তল্লাশি করে ৪ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে পুলিশ। ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)