চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বৈদ্যুতিক ফ্যানের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে আবু আসাদ হোসেন (৫২) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা আবু আসাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আবু আসাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় ফায়ার সার্ভিস পাড়ার মৃত আব্দার আলীর ছেলে। জানা যায়, ট্রাকচালক আবু আসাদ বিভিন্ন সময় বাড়ির ছোট-খাটো কাজ নিজেই করে থাকেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ির একটি অচল ফ্যান ঠিক করার জন্য বৈদ্যুতিক তার সংযোগ দিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হলে ছিটকে পড়েন। খবর পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষেয়ে জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ও পরিবারের সদস্যরা রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁদের থেকে রোগী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে জানতে পারি। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে রোগীকে মৃত ঘোষণা করি। জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। এদিকে, গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে দৌলাতদিয়াড় ফায়ার সার্ভিস পাড়া গোরস্থানে নিহতের দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)