জীবননগরে ফেনসিডিলসহ অগ্রণী ব্যাংকের অফিস সহকারী আটক

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
জীবননগরে ফেনসিডিলসহ অগ্রণী ব্যাংকের অফিস সহকারী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ বোতল ফেনসিডিলসহ অগ্রণী ব্যাংকের অফিস সহকারীসহ দুজন আটক হয়েছেন। গতকাল শুক্রবার তাঁদের আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) রকি মণ্ডল, সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মোটরসাইকেলসহ প্রতাবপুর গ্রামের শাজাহান আলীর ছেলে জীবননগর অগ্রনী ব্যাংকের অফিস সহকারী তৌফিক আহম্মেদ (২৫) এবং একই গ্রামের মণ্টু মিয়ার ছেলে সাদ আহম্মেদ মিঠুকে (২০) ৪২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)