মেহেরপুরে ফেনসিডিল-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
মেহেরপুরে ফেনসিডিল-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এএসআই সেলিমের নেতৃত্বে অভিযান চালানো হয় সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে। এ সময় চার বোতল ফেনসিডিলসহ মিণ্টু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মিণ্টু একই গ্রামের মসজিদ পাড়ার আসাদুল গাজীর ছেলে। অপর দিকে, একইদিনে সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে ৫ পিস ইয়াবাসহ পলাশ নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সদর থানা পুলিশের এসআই আব্দুল লতিফের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক পলাশ সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)