ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলার মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে সাবিহা আক্তার (৩২) ও তাজু মীর (২৪) নামের দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটক সাবিহা আক্তার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের দক্ষিণ পাড়ার আসকার আলীর স্ত্রী এবং তাজু মীর মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের রাজা মীরের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় আসামিরা গাঁজা বিক্রির উদ্দ্যেশে গৌরিনগর মসজিদের কাছে অবস্থান করছেন। পরে এসআই সুব্রত কুমার পাল, এসআই মোমিনুর রহমান, এএসআই উজ্জ্বল ও এএসআই মিরাজ সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে আসামিদের গাঁজাসহ দেখতে পাওয়া যায়। এরপর তাঁদের কাছে তল্লাশি করে ২ শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। আসামিদের নামে মুজিবনগর থানায় মাদকের মামলার প্রস্তুতি চলছে।
