ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে দবির আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার শ্যামপুর এলাকা থেকে ১ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। আটক দবির আলী গাংনী উপজেলার নওয়াপাড়া নবীনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দবির আলী বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও দবির আলী বিরুদ্ধে আরও দুটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।
