মেহেরপুরে এনার্জি ড্রিংকস পান করে দুই যুবক হাসপাতালে

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
মেহেরপুরে এনার্জি ড্রিংকস পান করে দুই যুবক হাসপাতালে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে স্পিড (এনার্জি ড্রিংকস) পান করে রাজু ও হাফিজুল নামের দুই যুবক মারাত্মক অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী রেফার্ড করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার টেঙারমাঠ গ্রামে এ ঘটনা ঘটে। রাজু টেঙারমাঠ গ্রামের রজিদুলের ছেলে এবং হাফিজুল একই গ্রামের হাবেল আলীর ছেলে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলের দিকে রাজু তাঁর বাড়ির পাশে মোকলেছুর রহমানের দোকান থেকে একটি স্পিড (এনার্জি ড্রিংকস) ক্রয় করে দুজনে মিলে সেটি পান করে। এর কিছুক্ষণ পরে দুজনাই যন্ত্রণায় ছটফট শুরু করতে থাকে। এ সময় তাদেরকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)