চুয়াডাঙ্গা শহরের পরিচিত মুখ ইশারত আলী ইলা আর নেই

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
চুয়াডাঙ্গা শহরের পরিচিত মুখ ইশারত আলী ইলা আর নেই ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের পরিচিত মুখ ইশারত আলী ইলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইশারত আলী ইলা চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার মৃত নিয়ামত আলী বড় ছেলে এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকারক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে বুকে হঠাৎ ব্যথা অনুভব করলে ইশরাত আলী ইলাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় মধ্যে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পূর্বেই তিনি মৃতুর কোলে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে এলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তাঁর অকাল মৃত্যুতে সবাই মর্মাহত হয়ে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও একমাত্র পুত্রসন্তান (বয়স ৭ মাস) রেখে যান। গতকাল আসরের নামাজের পর চুয়াডাঙ্গা পলাশপাড়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে জান্নাতুল মওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)