ছবির ক্যাপশন:
হাসপাতালের ইয়োলো জোনে মৃত বৃদ্ধর রিপোর্ট নেগেটিভ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মৃত জামসেদ আলীর। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯২ জন। গতকাল শুক্রবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার ৪৬টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।
গতকাল চুয়াডাঙ্গায় নতুন আক্রান্ত ১৪ জন হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার থানা কাউন্সিল পাড়ার ১ জন, সদর উপজেলা পরিষদের ১ জন, রেল পাড়ায় ১ জন, সাদেক আলী মল্লিকপাড়ার ১ জন, সিঅ্যান্ডবিপাড়ার ২ জনসহ ৬ জন। আলমডাঙ্গা উপজেলার কলেজ পাড়ায় ৩ জন, মাধবপুরে ১ জন, ওসমানপুরে ১ জন, হারদীতে ১ জনসহ ৬ জন। দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরে ১ জন ও দর্শনা রামনগরে ১ জন। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ কোনো নমুনা সংগ্রহ করেনি।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ৫২টি, মেহেরপুরের ১৮টি, ঝিনাইদহের ৩৬টি, কুষ্টিয়ার ১০২টি, নড়াইলের ৩৭টি নমুনাসহ ২৪৫টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ১৪ জন, ঝিনাইদহের ১১ জন, মেহেরপুরে ১ জন কুষ্টিয়ায় ৪০ জন, নড়াইলে ১২ জনসহ মোট ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নড়াইল জেলার ১ জন, মেহেরপুর জেলার ১ জন ও ঝিনাইদহ জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন ও দামুড়হুদা উপজেলার ২ জন। এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে দামুড়হুদা থানার একজন সুস্থ হয়ে ফিরে গেছেন।
চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ১০২ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭৮ জন, দামুড়হুদা উপজেলায় ৭৫ জন ও জীবননগর উপজেলায় ৩০ জনসহ মোট ২৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৬৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪৬ জন, দামুড়হুদা উপজেলায় ৫৫ জন ও জীবননগর উপজেলায় ১২ জনসহ মোট ১৭৫ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৪১৬টি। প্রাপ্ত ফলাফল ২৩১২টি। করোনা শনাক্ত হয়েছে ২৯২ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ২০২০ জনের। সুস্থ ১৭৫ জন ও মৃত্যু ৩ জন।
এদিকে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত শুকুর দফাদারের ছেলে জামশেদ আলীর। ওই দিন সকালে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল শুক্রবার তাঁর নমুনার ফলাফল নেগেটিভ আসে।
