জুনিয়র টাইগার একাদশ চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
জুনিয়র টাইগার একাদশ চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আরামপাড়া প্রীতি ফুটবল টুর্নামেন্টেন ফাইনাল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে টুর্নামেন্টর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আরামপাড়া জুনিয়র টাইগার বনাম ফ্রেন্ডস ক্লাব। গতকাল শুক্রবার দিনব্যাপী এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে আরামপাড়ারই ৪টি আলাদা আলাদা দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ফাইনালে পৌঁছায় আরামপাড়া জুনিয়র টাইগার ও ফ্রেন্ডস ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আরামপাড়া জুনিয়র টাইগার দলের গোল কিপার রিয়াদের অসাধারণ প্রতিরোধে ৩-২ গোলে পরাজিত হয় ফ্রেন্ডস ক্লাব। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে জমজমাট এ ফুটবল টুর্নামেন্টটি উপভোগ করতে আশেপাশের এলাকার বিপুল সংখ্যক দর্শকের উপস্থিত হয়েছিল। খেলা শেষে বিজয়ী দলের হাতে ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, হেল্থ এইড মেডিকেল সেন্টারের ডিরেক্টর সাংবাদিক কামরুজ্জামানস চাঁদ, এস কে মাহাবুব, পুটু, পলাশ, মিঠুসহ আরও অনেকে। টুর্নামেন্টে ৪টি গোল করায় গোল্ডেন বুট খেতাব মেডেল অর্জন করে ফ্রেন্ডস ক্লাবের মাহফুজ। সমগ্র টুর্নামেন্টটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন রুস্তম আলী বুদো, খাঁন ফয়সাল ও আকাশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)