খেলাধুলায় যুবকদের মানসিক শক্তি গড়ে উঠে

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
খেলাধুলায় যুবকদের মানসিক শক্তি গড়ে উঠে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড মাঝেরপাড়ার উদ্যোগে মাঝেরপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মাঝেরপাড়া ইউনাইটেড একাদশ এবং মাঝেরপাড়া এফসি একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে পরবর্তীতে খেলাটি টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে মাঝেরপাড়া ইউনাইটেড ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেনের সভাপতিত্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতি থেকে দূরে রেখে যুব সমাজকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তাই খেলাধুলার ওপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। খেলাধুলার মধ্যদিয়ে যেমন মানসিক শক্তি গড়ে উঠবে, তেমনি শারীরিকভাবে তারা সুস্থ হবে, শৃঙ্খলাবোধ শিখবে, অধ্যবসায় শিখবে, দায়িত্ব জ্ঞানবোধ তাঁদের মধ্যে জাগ্রত হবে এবং সহনশীলতা শিক্ষা পাবে। তাই খেলাধুলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)