জীবননগরের সাবেক ছাত্রলীগ নেতা মানিক অসুস্থ, দোয়া কামনা

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
জীবননগরের সাবেক ছাত্রলীগ নেতা মানিক অসুস্থ, দোয়া কামনা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক গুরুতর অসুস্থ হয়ে ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টরে হাইকেয়ার নামক একটি হাসপাতালে ভর্তি আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক দুই দিন আগে বাড়িতে শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তাঁর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করেন। তাঁর শারীরিক সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)