গাংনীতে শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
গাংনীতে শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গাংনী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, নবনির্বাচিত সভাপতি জমির উদ্দীন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নির্বাহী সদস্য আজমুল রতনসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)