মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ১৪ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2020-07-10 ইং
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ১৪ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১৪ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবির সদস্যরা। গত মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকার একটি মেহগনি বাগান থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ১৩ জনের বাড়ি মাগুরার শালিখা উপজলার টিউরখালী ও একজনের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। মহেশপুর বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন শালিখা উপজলার টিউরখালী গ্রামের অধীর বিশ্বাসের ছেলে অমীয় বিশ্বাস (৬০), অখিল বিশ্বাস (৪০), অখিল বিশ্বাসের স্ত্রী চঞ্চলা বিশ্বাস (৩৫), মেয়ে সৃষ্টি বিশ্বাস (১৫), অর্পিতা বিশ্বাস (৭), অধীর বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৪৫), অসীম বিশ্বাসের স্ত্রী সুন্দরী বিশ্বাস (৩৬), মেয়ে বৃষ্টি বিশ্বাস (১৫), ছেলে টাপুর বিশ্বাস (৮), অর্নব বিশ্বাস (৪), অমিয় বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (২৪), স্ত্রী সুবর্না বিশ্বাস (২০), মেয়ে ঐশী বিশ্বাস (২) ও যশোরের চৌগাছা উপজেলার দুরালি গ্রামের হরিপদ বিশ্বাসের মেয়ে সান্তনা বিশ্বাস (২২)। এদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও চারজন শিশু রয়েছে। তাঁরা কী কারণে সপরিবারে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যাচ্ছিলেন, তা বিজিবি জানাতে পারেনি। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)