দামুড়হুদার জয়রামপুরে বজ্রপাতে গুরুতর আহত ৩

আপলোড তারিখঃ 2020-07-10 ইং
দামুড়হুদার জয়রামপুরে বজ্রপাতে গুরুতর আহত ৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়ায় বজ্রপাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন জয়রামপুর গাতির পাড়ার মৃত দাউদ আলীর ছেলে মো. জামাল উদ্দীন (৪২), একই পাড়ার কাওছার আলীর স্ত্রী ঝুনি (৩৭) এবং আবু কালামের মেয়ে তানিয়া খাতুন (২৪)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের গাতির পাড়ার উল্লেখিত ব্যক্তিরা নিজ গৃহে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে সবাই গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে জামাল উদ্দীনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং বাড়িতে টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেক্টনিক্স জিনিস পুড়ে যায়। এতে এলাকার জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়ে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)