চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামে বাল্যবিয়ে ঠেকালেন: কুতুবপুর ইউপি চেয়ারম্যান মানিক

আপলোড তারিখঃ 2017-03-14 ইং
চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামে বাল্যবিয়ে ঠেকালেন: কুতুবপুর ইউপি চেয়ারম্যান মানিক ছবির ক্যাপশন:

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিকের পদক্ষেপে ভুলটিয়া ওপার পাড়ার মিজানুর রহমানের অপ্রাপ্ত মেয়ে বদরগঞ্জ আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী উর্মি খাতুনের (১৪) বাল্যবিয়ে বন্ধ করে দেয়।  গতকাল সোমবার গহেরপুর গ্রামে এক ছেলের সাথে বিয়ের আয়োজন করেন। বিয়ের পেন্ডেলের আয়োজন করলেও চেয়ারম্যান বিকাল ৪টার দিকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা শুনে বিয়ের পেন্ডেল বন্ধ হয়ে যায়। বাল্যবিয়ে বন্ধ করার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার নির্বাহী অফিসারের পিএস উসমান আলী, মেম্বার ওহিদুল ইসলাম, মহিলা সদস্য রিনা পারভীন। চেয়ারম্যান সাহেব মেয়ের পিতার কাছে মোচনামা লিখিত করে নেয় যে ১৮বছর পূর্ণ্য না হওয়া পর্যন্ত কোন ক্রমেই বিবাহ দিতে পারবেনা। ১৮বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)