মেহেরপুর অফিস:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলী খানের সঙ্গে মেহেরপুরের সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ।
