আলমডাঙ্গার চিৎলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-07-10 ইং
আলমডাঙ্গার চিৎলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ‘দেশ উন্নয়নের রুপকার শেখ হাসিনার সরকার, জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগের’ এই স্লোগানে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইনতাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাপু, আবুবকর সিদ্দিক আরিফ, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, পিরু মিয়া, সৈকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মল্লিক, মুনজুর রহমান মুনজু, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন, বাড়াদি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরিফ হোসেন, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা সাঈদ হোসেন, জিনারুল ইসলাম, হারদী ইউনিয়ন যুবলীগ নেতা টিপু সুলদান, পান্না হোসেন, চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমান, সজল খন্দকার, ইকরামুল হক, জিনারুল ইসলাম, আলাউদ্দীন, সেলিম রেজা, ইউসুফ আলী, ওয়াসিম, আকরামুল হক, গহর আলী, বুনহান উদ্দীন, মহির উদ্দীন, বাবুল আক্তার, পারভেজ, মনিরুল ইসলাম, রাজু আহম্মেদ, লিটন আলী, ছানোয়ার হোসেন, লুৎফর রহমান, আলম হোসেন, আব্দুর রাজ্জাক, ইলিয়াছ হোসেন, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মাসুদ হোসেন, ইমরান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা মাহমুদুল হক টিটু। আলোচনা সভা শেষে ফলজ, বৃক্ষ ও ঔষধী কাজ রোপণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)