জীবননগরে খেলোয়াড় কল্যাণ সমিতির অভিষেক

আপলোড তারিখঃ 2020-07-10 ইং
জীবননগরে খেলোয়াড় কল্যাণ সমিতির অভিষেক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদের হলরুমে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ শরিফুল ইসলাম ছোট বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথপাঠ করান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জীবননগর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, চুয়াডাঙ্গা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মিলন বিশ^াস, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম আর বাবু, সম্পাদক সোহেল রানা, জীবননগরে খেলোয়ার কল্যাণ সমিতির উপদেষ্টা মুন্সী নাসির উদ্দিন, সাবেক ফুটবলার সিরাজ উদ্দিন, জীবননগরে খেলোয়ার কল্যাণ সমিতির সদস্য সাইদুর রহমান, কাজী সুমন, মিঠু, সবুজ, শাওন, রকি, মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)