বিশ্বের ১ কোটি ২০ লাখ মানুষ করোনা আক্রান্ত!

আপলোড তারিখঃ 2020-07-09 ইং
বিশ্বের ১ কোটি ২০ লাখ মানুষ করোনা আক্রান্ত! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৬২৯ জন। সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৯৫ হাজার ৫৪৬ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩০ লাখ ৯৭ হাজার ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৭২ জনের। মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৮৬৮ জনের। আর আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৭৪ হাজার ৬৫৫ জন। তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৯১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৩৪৯ জন। এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৯৫৬ জন। মেক্সিকোতে করোনায় ৩২ হাজার ১৪ জনের মৃত্যু ও ২ লাখ ৬৮ হাজার ৮ জন আক্রান্ত হয়েছেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৫৬৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)