৬ যুবকের তিন লক্ষাধিক টাকা খোয়া!

আপলোড তারিখঃ 2020-07-09 ইং
৬ যুবকের তিন লক্ষাধিক টাকা খোয়া! ছবির ক্যাপশন:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণা প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: সেনা কল্যাণ সংস্থায় চাকরি দেওয়ার নামে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রিপাড়ার একটি প্রতারক চক্র অত্র এলাকার ৬ জন বেকার যুবকের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও হয়েছে। আন্দুলবাড়িয়া গ্রামের মিস্ত্রিপাড়ার আব্দুর রহমান বলেন, ‘আমার গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনোয়ারুল কুদ্দুসের ছেলে সাগর ও সহোদর শাওন আমার ছেলে রাসিম ছাড়াও এলাকার খায়রুল, সোহেল রানা, রুবেল, হাবিবুর ও নুরুজ্জামানদের ঢাকার সেনা কল্যাণ সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের নিকট থেকে ৫০ হাজার ৮০০ টাকা করে নেয়। চলতি বছরের ৯ জানুয়ারিতে আমরা উক্ত টাকা পরিশোধ করি। পরবর্তীতে শাওন ও সাগর তাদের ট্রেনিংয়ের নামে ঢাকায় নিয়ে কয়েকদিন রাখার পর তারা সটকে পড়ে। এ অবস্থায় আমার ছ্লেসহ অন্যরা কোনো উপায় না পেয়ে বাড়ী ফিরে আসে। শাওন ও সাগর আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও নানা অজুহাতে কালক্ষেপন করে আসছে। কিন্তু এখন তারা বলছে আর আমাদের টাকা ফেরত দিতে পারবে না। আমরা আমাদের টাকা ফেরত চাই’ অভিযুক্ত সাগর মোবাইল ফোনে বলেন, ‘আমি কারো নিকট থেকে টাকা নিইনি, আমিও তাদের মত প্রতারণার শিকার। ওরা যদি আমার নামে মামলা করে তাহলে আমিও যার মাধ্যমে গিয়েছিলাম তার নামে মামলা করব।’ আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মির্জা হাকিবুর রহমান লিটন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ক্ষতিগ্রস্থরা আমার কাছে এসেছিল, আমি তাদের আপস-নিস্পত্তি করার কথা বলেছি।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করব এবং প্রতারণার বিষয়টি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)