পুলিশ-জনতার মধ্যে সম্পর্কোন্নয়নে এ কার্যক্রম

আপলোড তারিখঃ 2020-07-09 ইং
পুলিশ-জনতার মধ্যে সম্পর্কোন্নয়নে এ কার্যক্রম ছবির ক্যাপশন:
আলুকদিয়ায় বিট পুলিশিং কার্যক্রমের অফিস উদ্বোধনকালে এসপি জাহিদ রোকনুজ্জামান রোকন: পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রত্যন্ত এলাকায় জনগণের দৌরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষকে বিট পুলিশিংয়ের অফিস হিসেবে উদ্বোধন করা হয়। গতকাল বুধবার বিকেল চারটার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ ইউনিয়ন পরিষদের বিট পুলিশিংয়ের দায়িত্ব¡ দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান আলম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) দীপন নাথকে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ও আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন। অফিস উদ্বোধনের আগে প্রধান অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলাম মতবিনিময় সভায় বলেন, ‘পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য চুয়াডাঙ্গার পাঁচটি থানায় পুলিশ সদস্যদের নিয়ে পর্যায়ক্রমে চালু করা হবে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম মনিটরিং, তদারকির জন্য পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরা কো-অপারেট করবে। ভৌগোলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়। ফলে পুলিশের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য, প্রতিটি নাগরিকের পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ স্যারের আদেশ অনুযায়ী, খুলনা রেঞ্জের ডিআইজি স্যারের নির্দেশনা অনুযায়ী, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের অফিস করা হবে।’ পুলিশ সুপার আরও বলেন, এলাকায় সামাজিক অপরাধ প্রতিরোধে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের যৌন নিপিড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মাদক প্রতিরোধ ও মাদক ব্যবসায়ীদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করা, স্থানীয় বিবাদ-মীমাংসা (অধরতব্য অপরাধ) নিরসন করে জনগণের সেবা প্রদানে বিট পুলিশিং কার্যক্রম সর্বদা সচেষ্ট থাকবে। প্রত্যন্ত এলাকাতে পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বসে, আলোচনা করে পুলিশের সেবা গতিশীল করা; যেন গ্রাম্য দালালচক্র ও অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি না পায়। সূত্র মতে, চুয়াডাঙ্গার সব ইউনিয়নেই পর্যায়ক্রমে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করা হবে। ওই অফিসের মাধ্যমেই পুলিশিং সেবা নিশ্চিত করা হবে। সপ্তাহে দুই দিন একজন এসআই ও একজন এএসআই এলাকার পুলিশিং কার্যক্রম পরিচালনা করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)