চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-09 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কাপড় ব্যবসায়ীর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ধুতুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত জুয়েল রানা চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের মৃত আবুল খালেকের ছেলে। জানা যায়, পাখিভ্যানযোগে কাপড়ের ব্যবসা করতেন জুয়েল রানা। বুধবার সন্ধ্যায় কাপড় বিক্রি শেষে নিজ বাড়িতে ফিরে পাখিভ্যানটি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতিমা হক বলেন, জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। পাখিভ্যান চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পরিবারের সদস্যদের নিকট থেকে জানতে পেরেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)