দর্শনার ঝাঁঝাঁডাঙ্গা থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-07-09 ইং
দর্শনার ঝাঁঝাঁডাঙ্গা থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিদবেদন: দর্শনা থানার ঝাঁঝাঁডাঙ্গা থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝাঁঝাঁডাঙ্গা মাঠ থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার রাতে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঠ থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)