মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করলেন মেয়র রিটন

আপলোড তারিখঃ 2020-07-09 ইং
মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করলেন মেয়র রিটন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে পৌরসভার পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের মসজিদ, ঈদগাহ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দিয়েছেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার সম্মেলনকক্ষে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারকরণের জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় ২ নম্বর ওয়ার্ডের বোসপাড়া বাইতুল আতিক জামে মসজিদ সংস্কারকরণের জন্য ৪৩ হাজার ৫ শ টাকা, ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া জামে মসজিদ সংস্কারকরণের জন্য ৪৩ হাজার ৫ শ টাকা, ৪ নম্বর ওয়ার্ডের শেখপাড়া ঈদগাহে মিনার স্থাপনকরণের জন্য ৭০ হাজার টাকা, ৩ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া জামে মসজিদ সংস্কারকরণের জন্য ৪৩ হাজার ৫ শ টাকা, ২ নম্বর ওয়ার্ডের হালদারপাড়ায় মন্দির সংস্কারকরণের জন্য ৪৩ হাজার ৫ শ টাকা, ২ নম্বর ওয়ার্ডের নায়েব বাড়ি মন্দির সংস্কারকরণের জন্য ৪৩ হাজার ৫ শ টাকা, ৭ নম্বর ওয়ার্ডের হরিসভা মন্দির সংস্কারকরণের জন্য ৪৩ হাজার ৫ শ টাকা, ৬ নম্বর ওয়ার্ডের কালী মন্দির সংস্কারকরণের জন্য ৪৩ হাজার ৫ শ টাকা ও ৬ নম্বর ওয়ার্ডের এস এস কিন্টার গার্টেন সংস্কারকরণের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সর্বমোট ৪২ লাখ ৪ হাজার ৫ শ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)